প্রকাশ: রোববার, ৩০ অক্টোবর, ২০২২, ৪:৩৫ পিএম আপডেট: ৩০.১০.২০২২ ৪:৩৮ পিএম (ভিজিট : ৫৯১)

X
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমে ব্যর্থ হয়ে কলেজ শিক্ষার্থীর গালে খুর দিয়ে গুরুতর জখম করার ঘটনায় জরিত থাকার অভিযোগে রোববার (৩০ অক্টোবর) ২ বখাটেকে আটক করেছে গফরগাঁও থানা পুলিশ।
এ ঘটনার মূলহোতা গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের রাইস মিল ড্রাইবার হুমায়ুন কবিরের বখাটে ছেলে জাহিদ (১৯) পলাতক রয়েছে। আজ দুপুরে আটককৃতদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। গত শনিবার সকালে পৌর শহরের শিলাসী গ্রামে সাহেবের পুকুরপাড় এলাকায় এই ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলেন, গফরগাঁও ইউনিয়নের উথুরী (শিববাড়ী) গ্রামের মজিবরের ছেলে রাকিব (২২) একই এলাকার শফিকুলের ছেলে শরিফুল (১৯)। উল্লেখ্য, গত শনিবার সকালে উথুরী গ্রামের রিক্সাচালক মো. রোকন উদ্দিনের মেয়ে উপজেলার মহিলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী জান্নাত আরা (১৭) কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে অটো রিকশা যোগে রওনা করেন। পরে পৌর শহরের শিলাসী গ্রামের সাহেবের পুকুরপাড় এলাকায় নির্জন স্থানে আসার পর বখাটে জাহিদ ও তার সহযোগী রাকিব, শরিফুল জোর পূর্বক অটোরিকশা থেকে নামিয়ে প্রেমের প্রস্তাব দেয়। জান্নাত অস্বীকৃতি জানালে বখাটে জাহিদ রাগারন্নিত হয়ে খুর দিয়ে শিক্ষার্থী জান্নাত আরার মুখে একাধিক আঘাত করে।
এতে কলেজ শিক্ষার্থীর গালে, চোখের নিচ ও কপালে ৩টি গভীর ক্ষত হয়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গভীর ক্ষত দেখে তাঁকে সাময়িক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এঘটনায় জরিত থাকার অভিযোগে গতকাল রাতেই জাহিদ ও তার সহযোগী রাকিব, শান্ত ও অটোরিকশা চালক শরিফুল কে আসামি করে কলেজ শিক্ষার্থীর মা তছলিমা খাতুন বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ঘটনার পর থেকে মূলহোতা বখাটে জাহিদ পলাতক রয়েছে। তাঁর দুই সহযোগীকে আটক করা হয়েছে। জাহিদকে আটকের জন্য সব ধরনের পুলিশি তৎপরতা অব্যাহত আছে।
বাবু/জেএম