প্রকাশ: রোববার, ৩০ অক্টোবর, ২০২২, ৬:২৮ পিএম (ভিজিট : ৪২৯)

X
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাউর ফতেহপুর তুজুমিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার নবগঠিত গভর্নিংবডির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে রোববার (৩০ অক্টোবর) দুপুরে মাদ্রাসার অডিটোরিয়ামে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গভর্নিংবডির সভাপতি গোলাম মো. জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক। প্রভাষক আলমগীর হোসাইনের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন, লাউর ফতেহপুর তুজুমিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
গভর্নিংবডির দাতা সদস্য আলহাজ্ব একরামুল হক শিশন, ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম, ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির, লাউর ফতেহপুর রমানাথ তলাপাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন খান, সাংবাদিক মনির হোসেন, সমাজসেবক এমএ কাহার ও সাইফুল ইসলাম শামীম। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম