প্রকাশ: রোববার, ৩০ অক্টোবর, ২০২২, ৮:০৪ পিএম (ভিজিট : ২৪৪)

X
রাজবাড়ীর পাংশায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২৯ অক্টোবর) ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
রোববার পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত ওই কিশোরের বাড়ি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে শিশুটিকে আখ খাওয়ানোর কথা বলে ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই কিশোর।
পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে ঘটনা খুলে বললে তার বাবা থানায় মামলা করেন। ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। শনিবার অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
বাবু/জেএম