মাদ্র্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে আবাসিকে থাকা এক মাদ্র্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিম শিশুটির

2022-10-30T20:09:51+00:00
2022-10-30T20:09:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদ্র্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ অক্টোবর, ২০২২, ৮:০৯ পিএম   (ভিজিট : ২২৮)
X

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে আবাসিকে থাকা এক মাদ্র্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিম শিশুটির মা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত অলি মিয়া (৪৩) কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদরের ধনাই মিয়ার ছেলে। তাকে রোববার (৩০ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৯ বছর বয়সি ওই শিক্ষার্থী ৩ মাস যাবত কোনাবাড়ী এলাকার স্থানীয় একটি মাদ্রাসায় আবাসিকে থেকে প্রথম শ্রেণীতে লেখাপড়া করছে। গত এক সপ্তাহ আগে ওই মাদ্রাসার নিরাপত্তা কর্মী অলি মিয়া ভিকটিম শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার ভয় দেখায়। ঘটনার এক সপ্তাহ পর শিশুটি অসুস্থ হয়ে বাসায় গেলে তার মায়ের সন্দেহ হয়। পরে ভিকটিম শিশুটিকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করলে গত শনিবার ধর্ষণের বিষয়টি স্বজনদের কাছে জানায়।

পরবর্তীতে ভিকটিম শিশুর মা গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত অলি মিয়াকে গ্রেফতার করে। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি কেএম আশরাফ উদ্দিন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তকে ওই আবাসিক ভবন থেকেই গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে সে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy