রংপুরে টিসিবির পণ্য না পেয়ে সড়ক অবরোধ

রংপুর প্রতিনিধি

সারাবাংলা

রংপুরে টিসিবি’র পণ্য না পাওয়ায় প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা অভিযোগ করেন কার্ডে

2022-10-31T01:04:39+00:00
2022-10-31T01:09:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রংপুরে টিসিবির পণ্য না পেয়ে সড়ক অবরোধ
রংপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১:০৪ এএম  আপডেট: ৩১.১০.২০২২ ১:০৯ এএম  (ভিজিট : ২৩৬)
X

রংপুরে টিসিবি’র পণ্য না পাওয়ায় প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা।  ভুক্তভোগীরা অভিযোগ করেন কার্ডে সই করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও তাদের পণ্য দেয়া হয়নি। রবিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর ঘোড়াপীর মাজার সংলগ্ন এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়।  

এসময় দুর্ভোগে পড়েন রাস্তায় চলাচলকারিরা। পরে সিটি করপোরেশেনের ম্যাজিস্ট্রেটের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।  ভুক্তভোগীরা বলেন, রবিবার ২৭নং ওয়ার্ডের ৩টি স্থানে টিসিবি’র ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়ার কথা ছিল। ঘোড়াপীর মাজার পয়েন্টে সকাল ৮টা থেকে কার্ডধারীরা পণ্য নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকেন। ওই পয়েন্টে ট্রাক আসার পর ডিলারের লোকজন ফ্যামিলি কার্ডে সুবিধাভোগীদের স্বাক্ষর নেয় এবং পণ্য না দিয়ে কিছুক্ষণের জন্য আরেকটি পয়েন্টে গিয়ে ঘুরে আসবে বলে জানায়।

এরপর বেলা ১২টায় ওই পয়েন্টে ডিলার আসলেও তার ট্রাকে পণ্য না দেখে বিক্ষুব্ধ হয়ে উঠে বঞ্চিত কার্ডধারীরা। ডিলারদের যোগসাজশে পণ্য আত্মসাতের অভিযোগ এনে বঞ্চিতরা স্টেশন সড়ক অবরোধসহ বিক্ষোভ করে। সন্ধ্যায় সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ঘটনাস্থলে গিয়ে কার্ডধারীদের পণ্য দেয়ার আশ্বাস দিলে অবরোধের ৩ ঘণ্টা পর সন্ধ্যা ৬টায় অবরোধ তুলে নেয় তারা। আলমনগর এলাকার ভুক্তভোগী মিঠু মিয়া ও সালাম মিয়া বলেন, সকাল থেকে কাজ-কর্ম ফেলে কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়েছি। সকালে ঘোড়াপীর মাজার পয়েন্টে ট্রাকভর্তি মাল ছিল। ডিলাররা যোগসাজস করে কার্ডে সই করে পণ্য না দিয়ে ট্রাক অন্যত্র নিয়ে যান।  

রংপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, ২৭নং ওয়ার্ডের ফ্যামিলি কার্ডধারী ৩ হাজার ৩১৮ জনের জন্য রবিবার মাহবুব ট্রেডার্স, মৌসুমি ট্রেডার্স ও ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং নামে তিনটি ডিলারের কাছে পণ্য বরাদ্দ করা হয়। ডিলাররা সঠিকভাবে পণ্য বিক্রি করতে না পারায় কয়েকজন কার্ডধারী পণ্য পায়নি। এতে ডিলার ও ট্যাগ অফিসারের গাফিলতি রয়েছে। জেলা প্রশাসক ও মেয়র ডিলার ও ট্যাগ অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য বলেছেন।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy