নারায়ণগঞ্জে গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জে রূপগঞ্জে গণধর্ষণের অভিযোগে কিশোরীর মায়ের দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার কাঞ্চন

2022-10-31T01:10:18+00:00
2022-10-31T01:14:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১:১০ এএম  আপডেট: ৩১.১০.২০২২ ১:১৪ এএম  (ভিজিট : ২৪৫)
X

নারায়ণগঞ্জে রূপগঞ্জে গণধর্ষণের অভিযোগে কিশোরীর মায়ের দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকার কালাদি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার মৃত লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া ও একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম।  

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, থানা পুলিশের অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এ মামলার বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকেলে বিয়ের কথা বলে হৃদয়সহ ৫ জন যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গণধর্ষণ করে। পরে কিশোরীর হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে তাকে সেখানে ফেলে রেখে যায় প্রেমিক হৃদয়সহ বাকিরা।

পরে স্থানীয় কয়েকজন লোক তাকে দেখতে পেয়ে ৯৯৯ এর কল করে পুলিশের সহায়তা চায়। পুলিশ বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। পরদিন কিশোরীর মা বাদী হয়ে ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy