প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১২:২৪ পিএম আপডেট: ৩১.১০.২০২২ ১২:২৫ পিএম (ভিজিট : ২৫৪)

X
নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় অক্টোবর ২০২২ এর মাসিক আইন শৃংখলা সভা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।
সভার শুরুতে কেন্দুয়া আইন শৃংখলা কমিটির সদস্য সচিব থানা পুলিশ ইন্সপেক্টর (ওসি তদন্ত) মো.আশরাফুল ইসলাম স্বাগত বক্তব্যে সেপ্টেম্বর মাসের আইন শৃংখলা চিত্র তুলে ধরেন এবং সকলের কাছে বিনীত অনুরোধ রেখে বলনে, বিগত দিনের মতো আগামী মাসেও আপনারা আপনাদের সহযোগিতা হাত প্রসারিত করবেন।
আইন শৃংখলা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঁইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, এসময় আরো বক্তব্য রাখেন, কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. বজলুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমান, মো. আব্দুস ছালাম বাঙ্গালী, মো. কামরুজ্জামান খান সোহাগ, মো.লুৎফর রহমান, কেন্দুয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনা আক্তার, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, কেন্দুয়া প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সুনীল পোদ্দার প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো.এনামুল কবীর খান, মো. সারোয়ার জাহান কাওসার,মো. মাহবুব আলম বাবুল, মোঃ মন্জুর আলী, মোঃ শহিদুল ইসলাম আকন্দ, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম,মো. মুজিবুর রহমান, কেন্দুয়া ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. হাবিবুর রহমান, সাংবাদিক মাঈন উদ্দিন সরকার রয়েল, উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সুধীজন।
-বাবু/এ.এস