সরাইলে ভারতীয় পণ্যসহ আটক ১

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনুমানিক ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি ও কসমেটিক্সসহ মো. ইব্রাহিম মিয়া

2022-10-31T15:55:51+00:00
2022-10-31T15:58:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সরাইলে ভারতীয় পণ্যসহ আটক ১
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৩:৫৫ পিএম  আপডেট: ৩১.১০.২০২২ ৩:৫৮ পিএম  (ভিজিট : ৫১৭)
X

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনুমানিক ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি ও কসমেটিক্সসহ মো. ইব্রাহিম মিয়া (২৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ। সোমবার (৩১ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে ওসির নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়ন কুট্টাপাড়া এলাকা থেকে এসব পন্যসহ ইব্রাহিমকে আটক করা হয়েছে।

আটককৃত ইব্রাহিম মিয়া ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার জয়া গ্রামের সাদেক মিয়ার ছেলে। উদ্ধারকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, বিভিন্ন প্রকার শাড়ি ৮৬ পিস, ভারতীয় কসমেটিক ক্রিম ৩১৮০ পিস। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সুখেন্দু বসু জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন প্রকার পণ্য নিয়ে চোরাকারবারিরা সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাকী পরিবহন গাড়ি করে যার নং-ঢাকা মেট্রো ব ১২-০৬৩৩ পরিবহনের বক্সে করে ভারতীয় শাড়ি এবং কসমেটিক আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে উদ্বোর্তন কর্তৃপক্ষকে অবহিত করে কুট্টাপাড়া হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসিয়ে পরিবহনটি থামিয়ে যথাযত নিয়ম মোতাবেক তল্লাশি করে, ভারতীয় অবৈধ পন্য শাড়ি ৮৬ পিচ এবং কসমেটিক Vetnovate ক্রিম ৩১৮০ পিচ। যাহার সর্ব মোট বাজার মূল্য অনুমান ৩ লাখ ৭৫ হাজার টাকা।

তিনি আরও বলেন, গাড়ির সুপারভাইজার মো. ইব্রাহিম পন্যের কাগজপত্র দেখতে চাইলে গাড়ির সুপারভাইজার কোন কাগজ পত্র কিংবা বৈধ কোন চালান দেখাইতে পারে না। এস আই মনিরুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিধি মোতাবেক শাড়ি এবং কসমেটিক ক্রিম গুলো চোরালানের পণ্য হিসাবে উদ্ধার পূর্বক জব্দ করেন। ধৃত আসামি ইব্রাহিমের বিরুদ্ধে চোরাচালান আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy