তালতলীতে দুর্যোগ ব্যবস্থাপনার ওয়ার্ড কমিটি গঠন
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৪:৪১ পিএম আপডেট: ০১.১১.২০২২ ১০:২১ এএম (ভিজিট : ২৫৫)

X
বরগুনার তালতলীতে দুর্যোগ ব্যবস্থাপনার ইউনিয়ন ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ৩১ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার বড়বগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাজরাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এফ সিসিপি-৩ প্রকল্প কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে কমিউনিটি ফেসিলিটেটর সজল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি সদস্য আলী আহম্মদে, সমাজ সেবক নজরুল ইসলাম খান লিটু, কারি তাসের মাঠ কর্মকর্তা আছিয়া খাতুন। ও কমিউনিটি ফেসিলিটেটর মো. মিরাজ মৃধা প্রমুখ।
এ সময় আলী আহমদ ফরাজিকে সভাপতি ও সর্বসম্মতিক্রমে আবুল কালাম মুন্সিকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।
বাবু/জেএম