কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া

সারাবাংলা

কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জের ধরে রেজাউলকে কুপিয়ে হত্যার দায়ে আপন ৫ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

2022-10-31T16:46:07+00:00
2022-10-31T16:46:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া
প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৪:৪৬ পিএম   (ভিজিট : ২১৩)
X

কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জের ধরে রেজাউলকে কুপিয়ে হত্যার দায়ে আপন ৫ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঝগ্রাম এলাকার মৃত রহমত শেখের ছেলে উজ্জ্বল, সেজ্জাদ প্রকাশ সুজাত, সুজন, গফুর ও জালাল। রায় ঘোষণার সময় আসামি গফুর ও জালাল আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। অপর আসামিরা পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় অপর ৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১১ জুন রাত সাড়ে ১০টার দিকে পূর্ব শত্রুতার জেরে আসামিরা হাসুয়া, ছোরা, রামদা দিয়ে রেজাউলকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পরের দিন নিহতের মামা আফিল উদ্দিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আপন ৫ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় অপর ৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy