সিলেটে লেগুনার ধাক্কায় স্কুলছাত্র নিহত

সিলেট প্রতিনিধি

সারাবাংলা

সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বরের জৈন্তিয়া গেইট এলাকায় বেপরোয়া লেগুনা (হিউম্যান হলার) গাড়ির ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার বেলা

2022-10-31T18:20:57+00:00
2022-10-31T18:20:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিলেটে লেগুনার ধাক্কায় স্কুলছাত্র নিহত
সিলেট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৬:২০ পিএম   (ভিজিট : ১৬৮)
X

সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বরের জৈন্তিয়া গেইট এলাকায় বেপরোয়া লেগুনা (হিউম্যান হলার) গাড়ির ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় রাস্তা পারাপারের সময় জাফলংগামী লেগুনা গাড়ি ধাক্কা দিলে ইউসুফ গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় সিলেট সিএমএইচে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইউসুফ স্কুল শেষে তার মায়ের সঙ্গেই বাড়ি ফিরছিল।

নিহত ইউসুফ আহমদ (৭) জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের প্রথম শ্রেণির ছাত্র ও কানাইঘাট উপজেলার মানিকগঞ্জে বাউর ভাগপূর্ব গ্রামের সৌদিআরব প্রবাসী বুলবুল আহমেদের ছেলে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy