বিএনপিকে লাল কার্ড দেখানো হবে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

১০ ডিসেম্বরের পর বিএনপিকে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

2022-10-31T20:56:45+00:00
2022-10-31T20:56:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপিকে লাল কার্ড দেখানো হবে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৮:৫৬ পিএম   (ভিজিট : ২১৫)
X

১০ ডিসেম্বরের পর বিএনপিকে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সোমবার (৩১ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত আওয়ামী যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বরের পর থেকে নাকি দেশ খালেদা জিয়ার কথায় চলবে। আমার প্রশ্ন খালেদা জিয়া কি জনগণের ভোটে নির্বাচিত? দেশের মানুষ কি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে? আমরা জানতে চাই তারা কীভাবে সরকার গঠন করবে? বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, কীভাবে ১১ ডিসেম্বর থেকে আপনারা রাষ্ট্র চালাবেন তা পরিষ্কার করেন। সংবিধানের কোন বিধানে ক্ষমতায় আসবেন? ১০ ডিসেম্বরের পর আপনারা তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় দেখতে চান কিনা এটা পরিষ্কার করেন।

সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বিএনপি দেশকে আবারও ব্যর্থ রাষ্ট্র বানাতে চাচ্ছে। তাদের সময় দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা যেভাবে ব্যর্থ হয়েছিল, তেমনি তারা আজও দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামছুর নাহার ভূঁইয়া, যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি  অ্যাডভোকেট আজমত উল্লা খান, সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের (ভারপ্রাপ্ত) মেয়র আসাদুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, আওয়ামী যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকিয়া পারভীন মনি, সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন বিপ্লবীসহ যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট আয়শা আক্তার, সহ-সভাপতি হিসেবে অ্যাডভোকেট সেলিনা আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ারা সরকার আনুর নাম ঘোষণা করেন। 

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy