কুমিল্লায় সাত ভুয়া ডিবি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লায় দুই জোড়া স্বামী-স্ত্রীসহ সাত ভুয়া ডিবিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন

2022-11-01T17:34:08+00:00
2022-11-01T17:34:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় সাত ভুয়া ডিবি গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৫:৩৪ পিএম   (ভিজিট : ১৮৭)
X

কুমিল্লায় দুই জোড়া স্বামী-স্ত্রীসহ সাত ভুয়া ডিবিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। এ সময় নয়টি মোবাইল ফোন, ডিবি পুলিশ লেখা জ্যাকেট, একটি হাতকড়া, ২ রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (১ নভেম্বর) কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মো. আবদুল মান্নান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কালিউতা গ্রামের সবুজ মিয়া (২৭), তার স্ত্রী আখিনুর আক্তার, একই গ্রামের মো. রতন মিয়া (২৮), কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মো. ওসমান গনি (৩৫), তার স্ত্রী মোসা. সোনিয়া বেগম (২৯), দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের মো. মাঈন উদ্দিন ও বান্দরবান জেলার আমতলীপাড়া গ্রামের মো. আরিফুল ইসলাম (২০)।

পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, গ্রেফতারকৃতরা সাধারণ মানুষজনকে গ্রেফতার করে চাঁদা আদায় করতো। সম্প্রতি একজনকে গ্রেফতার করে চাঁদাবাজি করার ঘটনায় একটি মামলা হয়। ওই মামলার জের ধরে সোমবার দিনভর গোয়েন্দা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই ভুয়া ডিবির সন্ধান পায়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)  কাজী আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশফাকুজ্জামান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তারা।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy