কালীগঞ্জে আত্মহত্যার প্ররোচণা মামলায় যুবকের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি

সারাবাংলা

ঝিনাইদহের কালীগঞ্জে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যার প্ররোচণা মামলায় তাহাবুর রহমান নামে এক যুবকের ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১

2022-11-01T18:04:14+00:00
2022-11-01T18:04:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে আত্মহত্যার প্ররোচণা মামলায় যুবকের কারাদণ্ড
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৬:০৪ পিএম   (ভিজিট : ১৮২)
X

ঝিনাইদহের কালীগঞ্জে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যার প্ররোচণা মামলায় তাহাবুর রহমান নামে এক যুবকের ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে জেলার নারী  ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন। 

একই সাথে ৫০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দণ্ডিত তাহাবুর রহমান কালীগঞ্জ উপজেলার কামারাইল গ্রামের জবেদ আলী মন্ডলের ছেলে। মামলার বিবরণে জানা যায়, কামারাইল গ্রামের মাদ্রাসা ছাত্রী শিরিনা খাতুনকে উত্যক্ত করত একই গ্রামের তাহাবুর রহমান। ২০০৭ সালের পহেলা আগস্ট বাড়ির পাশের নদীতে গোসল করতে যাওয়ার সময় তার সম্ভ্রমহানি ও লাঞ্ছিত করে তাহাবুর রহমান। এই অপমান সইতে না পেরে পরেরদিন আত্মহত্যা করে শিরিনা খাতুন।

এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর তাহাবুর রহমানকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে শিরিনা পিতা আখের আলী। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার এ মামলায় রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডিত তাহাবুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy