গণতন্ত্র হত্যার জন্য বিএনপি দায়ী : কামাল হোসেন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, আজকে ১/১১। মির্জা ফখরুলরা গণতন্ত্রের কথা বলেন। কেন ১/১১ সৃষ্টি

2022-11-01T20:20:52+00:00
2022-11-01T20:20:52+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
গণতন্ত্র হত্যার জন্য বিএনপি দায়ী : কামাল হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৮:২০ পিএম   (ভিজিট : ২৩৯)
X

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, আজকে ১/১১। মির্জা ফখরুলরা গণতন্ত্রের কথা বলেন। কেন ১/১১ সৃষ্টি হলো? এর জন্য আওয়ামী লীগ দায়ী না বিএনপি? তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত বলেছিলেন তারেক রহমানের কারণে। তারা আজিজ মার্কা কমিশন করেছিলেন। গণতন্ত্র হত্যার জন্য বিএনপি দায়ী। ফখরুলের নেতা তারেক রহমান দায়ী। বিএনপি ভোট ডাকাতির কথা বলে। ভোট ডাকাত বিএনপি। 

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হা না ভোট করে ভোট ডাকাতি করেছে। সেনা আইন ভঙ্গ করে রাষ্ট্রপ্রতি হয়েছে-দল গঠন করেছেন। জনগণের তোপের মুখে বার বার পদত্যাগ করছেন। সেই দল বিএনপি। জাতীয় চার নেতার অন্যতম এম মনসুর আলী মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স উদ্বোধন ও ৩ নভেম্বর উপলক্ষে মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোটেক জাহাঙ্গীর কবির নানক। এতে বক্তব্য রাখেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত, সিরাজগঞ্জ জেলা আওয়ামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেড কেএম হোসেন আলী হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্কিযোদ্ধা আবু উউসুফ সূর্য, সিরাজগঞ্জ-১ আসনের এমপি প্রকৌশলী তানভির শাকিল জয়, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, যুবলীগের সভাপতি বিপ্লব, ছাত্রলীগের সভাপতি সায়েম তালুকদার প্রমুখ। 

অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করা হয়। পরে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মরণ সভাটি রীতিমত জনসভায় রূপ নেয়। উপজেলা পরিষদের মাঠ ছাড়াও রাস্তায় হাজার হাজার মানুষ দাড়িয়ে বক্তৃতা শোনেন। এসএম কামাল হোসেন বলেন, আজকের বিএনপির জন্য আন্দোলন করেন? বিএনপির বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির সংবাদ সম্মেলনে বললেন হাওয়া ভবনের কমিশনের কারণে বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। কানসাটের বিদ্যুতের জন্য আন্দোলন করার কারণে মানুষকে হত্যা করেছিলেন। লজ্জা করে না? মানুষের এক কান কাটার মত কথা বলেন, এবার দেশের মানুষ দুই কান কেটে দেবে।

তিনি বলেন, গণতন্ত্র তাদের জন্য নয়, যারা গণতন্ত্র কে হত্যা করে? বিজয়ের মাস ডিসেম্বর স্বাধীনতা বিরোধীদের পরাজিত করবো। মাথা বিজয়ের মাসে মাথা নত করে চলে যাবে।  মোহাম্মদ এ আরাফাত বলেন, স্বাধীনতার পর চারটি বড় সংকট হয়েছে। তারমধ্যে ৭৫”র ১৫ আগস্ট, ১/১১, করোনা মহামারি এবং বর্তমানে বিশ্ব যুদ্ধের কারণে সংকট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা বর্তমান সংকট কাটিয়ে উঠতে সরকার। আওয়ামী লীগ সরকার কাজ করছে। তিনি বলেন, বিএনপি ঘোষণা দিয়েছেন ১০ ডিসেম্বর পর নাকি বিএনপি দেশ পরিচালনা করবেন। তারা তো নিজেরাই চলতে পারে না। দেশ চালাবে কিভাবে? বিএনপি একটি ঝামেলা। তারা দেশ চালাবে কিভাবে? তিনি বলেন, আওয়ামী লীগকে একটানা ক্ষমতায় থাকতে হবে। 

প্রকৌশলী তানভির শাকিল জয় এমপি বলেন, ৩ নভেম্বর জেলহত্যা শুধু হত্যাকাণ্ড নয়, এটা ছিল জাতির পিতার বাংলাদেশকে পিছনের দিকে ঢেলে দেওয়া। জাতীয় চার নেতা জেলখানায় প্রাণ দিয়ে প্রমাণ করেছেন তারা ছিলেন জীবনে মরণে বঙ্গবন্ধুর সহচর।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy