আখাউড়ায় মিষ্টির দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মিষ্টির প্যাকেটের অতিরিক্ত ওজনের দায়ে দুই মিষ্টি দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময়

2022-11-01T20:37:01+00:00
2022-11-01T20:37:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় মিষ্টির দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৮:৩৭ পিএম   (ভিজিট : ৪৬২)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মিষ্টির প্যাকেটের অতিরিক্ত ওজনের দায়ে দুই মিষ্টি দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময়  স্বাস্থ্যসম্মত পরিবেশ না থাকায় দুইটি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সড়ক বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী। 

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, দুইটি মিষ্টির দোকানে ১৫০ গ্রাম থেকে ৩০০ গ্রাম ওজনের প্যাকেট পাওয়া যায়। গ্রাহককে ওজনে কম দিয়ে মিষ্টি বিক্রি করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে এবং দুটি রেস্টুরেন্টকে মোট ৪৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy