প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৮:৫১ পিএম (ভিজিট : ২৪০)

X
রাজশাহীর চারঘাট উপজেলায় ৩৪৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে র্যাব-৫, সিপিএসসির একটি অভিযানিক দল উপজেলার ইউসূফপুর এলাকায় অভিযান চালায়।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী বাটিকামারী গ্রামের ইমদাদুল হক ছেলে ইমরান আলী (১৯)। মঙ্গলবার দুপুরে র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, ইউসুফপুর ফুৎকী পাড়া এলাকার একটি কলা বাগানের ভিতর মাদক ব্যবসায়ী ইমরান আলীসহ আরও একজন ফেনসিডিল নিয়ে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করলেও অপর একজন কৌশলে দৌড়ে পালিয়ে যায়। এসময় দুটি বস্তায় থাকা ৩৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে র্যাব।
আটক ইরান আলীকে র্যাবকে জানায়, সে এবং পলাতক আসামিসহ দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে ভারতীয় ফেনসিডিল চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে এবং চারঘাটের বিভিন্ন স্থানে খুচরা এবং পাইকারি বিক্রি করে। আটককৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে চারঘাট মডেল থানায় একটি মামলা হয়েছে।
বাবু/জেএম