কারখানায় যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে দ্রুতগামী দুরপাল্লার একটি বাসচাপায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী পোশাক শ্রমিক স্বামী-স্ত্রীর। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে

2022-11-02T11:19:47+00:00
2022-11-02T11:19:47+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কারখানায় যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১১:১৯ এএম   (ভিজিট : ২৬১)
X


ঢাকার ধামরাইয়ে দ্রুতগামী দুরপাল্লার একটি বাসচাপায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী পোশাক শ্রমিক স্বামী-স্ত্রীর। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাফিল হোসেন (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তার (২৫) দুজনই পোশাক কারখানার শ্রমিক।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ধামরাইয়ের শোলধন গ্রামের নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে ইসরাফিল ও স্বপ্না আক্তার প্রতিদিনের মতো বুধবার সকালে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুরে পৌঁছানোর পরই ঢাকাগামী একটি দূরপাল্লার বাস তাদের বাইসাইকেলকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। তারা একই পোশাক কারখানায় কাজ করতেন।

ইসরাফিল হোসেন শোলধন গ্রামের নান্নু মিয়ার ছেলে। পরে খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা ও গোলড়া হাইওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করেন।

গোলড়া হাইওয়ে পুলিশের এসআই শাহ আলম স্বামী-স্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
 
-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy