রেমিট্যান্স যোদ্ধা থেকে মাদক কারবারি, অতঃপর পুলিশের হাতে আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

সংসারের অভাব গুছাতে দীর্ঘদিন কর্মরত ছিলেন সৌদি আরবের পবিত্র নগরী মক্কায়। ধীরে ধীরে অভাব গুছিয়ে পরিবারের ফিরিয়ে আনেন

2022-11-02T11:37:06+00:00
2022-11-02T11:37:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রেমিট্যান্স যোদ্ধা থেকে মাদক কারবারি, অতঃপর পুলিশের হাতে আটক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১১:৩৭ এএম   (ভিজিট : ২৬৩)
X


সংসারের অভাব গুছাতে দীর্ঘদিন কর্মরত ছিলেন সৌদি আরবের পবিত্র নগরী মক্কায়। ধীরে ধীরে অভাব গুছিয়ে পরিবারের ফিরিয়ে আনেন সচ্ছলতা।তিন বছর আগে কোন এক কারনে কোম্পানি তাকে দেশে পাঠিয়ে দেন। দেশে এসে কিছু দিন থাকার পর আবারও জীবিকার তাগিদে পারি জমান লেবাননে। ভাগ্য তাকে সায় দেয়নি লেবানন যাওয়ার পর সেখানে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। কিছু করতে না পেরে দেশে ফেরেন খালি হাতে। দেশে এসে একদিকে বেকার জীবন অন্য দিকে পরিবার, হতাশা থেকে এলাকার কিছু বখাটেদের সাথে জড়িয়ে পড়েন মাদক সেবনে। সীমান্তবর্তী গ্রামে বসবাসের সুবাদে মাদক সেবনের পাশাপাশি শুরু করেন মাদকের ব্যবসা।এরপর পুলিশের হাতে আটক হয়ে এখন তিনি কারাগারে।
 
বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মৃত মন্তাজ খন্দকারের ছেলে রেমিট্যান্স যোদ্ধা থেকে মাদক কারবারি হওয়া বাবুল খন্দকারের কথা।

পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আখাউড়া থানার উপ পরিদর্শন (এসআই) মো: এরশাদ মিয়া ও এএস.আই উৎপল দেওয়ান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে অভিযান চালিয়ে বাবুল খন্দকারের বসত ঘর থেকে তাকে আটক করা হয়।

এসময় আটকৃতের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে আনা ৬০ বোতল স্কফ সিরাপ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। উক্ত মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার (৩১ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুল ইসলাম জানান, মাদক জতীয় ৬০ বোতল স্কফ সিরাপসহ বাবুল খন্দকারকে আটক করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy