ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল আদালত প্রাঙ্গণে বিপুল পরিমাণের মাদক ধ্বংস

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ এর তত্ত্বাবধানে বিপুল পরিমাণের মাদক

2022-11-02T11:39:06+00:00
2022-11-02T11:40:56+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল আদালত প্রাঙ্গণে বিপুল পরিমাণের মাদক ধ্বংস
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১১:৩৯ এএম  আপডেট: ০২.১১.২০২২ ১১:৪০ এএম  (ভিজিট : ৩১৫)
X


ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ এর তত্ত্বাবধানে বিপুল পরিমাণের মাদক ধ্বংসের করা হয়।গত ৩১/১০/২০২২  মঙ্গলবার বিকাল ৬:৩০ মিনিটে বিভিন্ন প্রকারের মাদক ধ্বংস করা হয়।

এসময় চিফ জুডিশিয়াল আদালতের বিচারক দের উপস্থিতিতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রোলার চাপা দিয়ে ও আধুনিক চুল্লিতে অগ্নিসংযোগ  করে  এই মাদক ধ্বংস করা হয়। এতে মাদকের ছিল গাজা—৮৮৮.২৬ গ্রাম যাহার আনুমানিক মূল্য—১ কোটি ৩৩ লক্ষ ২৩ হাজার ৯০০ টাকা, ফেন্সিডিল—৩৪৩ বোতল যাহার আনুমানিক মূল্য—৩ লক্ষ ৪৩ হাজার টাকা ,ইয়াবা—১৪০৮১ পিছ যাহার আনুমানিক মূল্য—৪২ লক্ষ ২৪ হাজার ৩০০ টাকা, স্কফ সিরাপ—১৪৬০ বোতল যাহার আনুমানিক মূল্য—১১ লক্ষ ৬৮ হাজার টাকা, বিদেশি মদ—৬১ বোতল যাহার আনুমানিক মূল্য—৯১ হাজার ৫০০ টাকা, বিয়ার ক্যান—৭২ টি যাহার আনুমানিক মূল্য—১ লক্ষ ০৮ হাজার টাকা,বাজি—৯৯৪ যাহার আনুমানিক মূল্য—৪৯ হাজার ৭০০ টাকা। ধ্বংশকৃত আলামতের সর্বমোট মূল্য ১ কোটি ৯৩ লক্ষ ৪৭ হাজার ৯০০ টাকা।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহাম্মদ হেপী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান নিপা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফরহাদ রায়হান ভূইয়া, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জামিউল আলম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান রকি, মালখানার দায়িত্বপ্রাপ্ত অফিসার এস আই যোবাইদুল হাসান ভূইয়া প্রমুখ। ধ্বংসকালে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ বলেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

এ ঘোষনার পরিপেক্ষিতে মাদক নিয়ন্ত্রন সংস্থা ও আইন শৃংখলা  বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার প্রধানের ঘোষনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ধারা অনুযায়ী দ্রুত স্বাক্ষী গ্রহণ করে মামলা নিস্পত্তিসহ অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy