প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১১:৫১ এএম (ভিজিট : ২৫৫)

X
প্রায় অর্ধ কোটি টাকা ব্যায়ে মাত্র ৭৫০ মিটার সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন সচেতন এলাকাবাসী।
ঘটনাটি লক্ষ্মীপুর জেলাধীন রায়পুর উপজেলার পশ্চিমাঞ্চল খ্যাত হায়দরগঞ্জ বাজারে। উল্লেখিত ঐ বাজারের পশ্চিমের ওয়াপদা বেড়িবাঁধ পর্যন্ত মাত্র ৭৫০ মিটার সড়ক সংস্কার কাজে ৫২ লক্ষ টাকা ব্যায় ধরা হলেও নিম্ন মানের ইটের খোয়া ও নির্মাণ সামগ্রী ব্যাবহার করে সংশ্লিষ্ঠ ঠিকাদারি প্রতিষ্ঠান জালিয়াতির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
প্রাপ্ত এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে হায়দরগঞ্জ বাজারে সরজমিন গিয়ে উল্লেখিত সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বলে জানান,রায়পুর উপজেলা প্রকৌশলী সুমন মুন্সি ও সহকারি প্রকৌশলী তাজল ইসলাম।
ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি বছরের আগষ্টের প্রথম সপ্তাহের দিকে ৫২ লাখ টাকা ব্যয়ে রায়পুরের হায়দরগঞ্জ বাজারের তৃষা স্টুডিও থেকে বেরিবাঁধ সড়কের উপর রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয় পর্যন্ত পাশে চওড়া ৬ ফিট ও লম্বায় ৭৫০ মিটার সড়ক সংস্কারের কাজ শুরু করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, শিডিউলের তোয়াক্কা না করে ইচ্ছে মতো সড়কে নিম্নমানের কাজ করছিলো ঠিকাদার। কাজের শুরু থেকেই তদারকি প্রতিষ্ঠানের যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি করে এসব অনিয়ম করেছিলো, এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সড়কের কাজে বাধা দেন। তারপর এলাকাবাসী রায়পুর উপজেলা প্রকৌশল বিভাগকে মৌখিকভাবে জানিয়েও ফল পায়নি। বিক্ষুদ্ধ এলাকাবাসী ইউপি চেয়ারম্যান ও সহকারি প্রকৌশলীকে দিয়ে রাস্তার কাজ ৭দিন বন্ধ রেখেছিলেন,কিন্তু ঠিকাদার আবার কাজ করে। তারা বলেন, সামনে বর্ষায় সব উঠে যাবে, এত খারাপ রাস্তা করার কি দরকার?
এব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার মোঃ বাপ্পি নিম্নমানের ইট বালু ব্যবহারের অভিযোগ অস্বীকার করে বলেন, রাস্তায় ভালো মানের ইট বালুই ব্যবহার করা হচ্ছে কিন্ত মিথ্যা অভিযোগে তারা হয়রানীর স্বিকার হচ্ছে বলে জানান।
-বাবু/এ.এস