প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১২:০৪ পিএম (ভিজিট : ২৩০)

X
কক্সবাজারের রামুতে সরকারের খোলা বাজারে চাল-আটা বিক্রিতে (ওএমএস) হয়রানিসহ অনিয়মের অভিযোগে এক ব্যবসায়ীর ডিলারশিপ বাতিল করা হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক,কক্সবাজারের আকষ্মিক পরিদর্শনে রামু বাজারে ব্যবসায়ী মো. হারুনের ডিলারশিপ বাতিল করে বিক্রয় কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়।
সোমবার দুপুর ১২টার দিকে রামু উপজেলা গেইটে মেসার্স মোঃ আবু তাহের ট্রেডার্সে আকষ্মিক পরিদর্শনে যান জেলা খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমা। এতে ওএমএসের চাল-আটা বিক্রিতে অনিয়ম ও নীতিমালার শর্ত ভঙ্গের প্রমাণ পান পরিদর্শনে যাওয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমা বলেন, রামু উপজেলা গেইটে দুপুর ১২টার দিকে ডিলার মেসার্স মোঃ আবু তাহের ট্রেডার্সে আকষ্মিক পরিদর্শনে গেলে দেখা যায় দোকানটি অর্ধেক খোলা৷ অতচ যেখানে সরকার কর্তৃক নির্দেশনা রয়েছে সকাল ৯টায় সরকারের খোলা বাজারে চাল-আটা বিক্রিতে (ওএমএস)'র দোকান খোলার৷
খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমা বলেন, ডিলার আবু তাহের'র বিরুদ্ধে গরিবের ওএমএসের চাল ও আটা কালোবাজারে বিক্রির অভিযোগ ছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় ও দায় স্বীকার করার তাঁর ডিলারশিপ বাতিল করা হয়েছে। সেখানে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।
পরিদর্শকালে রামু উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, গোদাম কর্মকর্তাসহ সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন৷
-বাবু/এ.এস