শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস-২০২২ পালিত

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

'প্রশিক্ষিত যুব উন্নত দেশ--বঙ্গবন্ধুর বাংলাদেশ'- এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শ্রীমঙ্গলে

2022-11-02T14:44:25+00:00
2022-11-02T14:44:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস-২০২২ পালিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ২:৪৪ পিএম   (ভিজিট : ১৯৬)
X

'প্রশিক্ষিত যুব উন্নত দেশ--বঙ্গবন্ধুর বাংলাদেশ'- এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শ্রীমঙ্গলে পালিত হয়েছে জাতীয় যুব দিবস।

জাতীয় যুব দিবস পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, যুব ঋনের চেক বিতরন, সনদপত্র বিতরন, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনু্ষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, মৎসজীবি লীগের সভাপতি আশিকুর রহমান এমএ প্রমুখ উপস্হিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy