ভূঞাপুরে জাতীয় যুব দিবস পালিত
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ২:৪৯ পিএম (ভিজিট : ২১৬)

X
"প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে ভূঞাপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইসরাত জাহানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক সহ যুব উন্নয়ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস