বিজয়নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়ায়) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার

2022-11-02T15:13:40+00:00
2022-11-02T15:13:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়ায়) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৩:১৩ পিএম   (ভিজিট : ৩৩৫)
X

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার (১ নভেম্বর)  রাত পৌণে ১০টার দিকে হরষপুর-সিঙ্গারবিল সড়ক সংলগ্ন দেওয়ান বাজারের দক্ষিণ পাশে জান্নাত বেডিং স্টোর, মুন্না গ্যারেজ, ইয়ামিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপসহ ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়দের প্রচেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।  

উপজলা ফায়ার সার্ভিসের তথ্যানুসারে, ৩টি দোকানের ক্ষয়ক্ষতি ৩ লক্ষ টাকা।  তবে গ্যারেজের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy