প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৪:৫৫ পিএম (ভিজিট : ৪২২)

X
নেত্রকোণার কেন্দুয়ায় সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্প পরিচালনা করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) দুপুরে সান্দিকোনা উচ্চ বিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্প পরিচালনার উদ্ভোধন করেন অধ্যক্ষ মো. বাবুল আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গন্ডা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া। সান্দিকোনা উচ্চ বিদ্যালয়ের রোভার স্কাউটের ইউনিট লিডার হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হোসাইন আহমেদ বলেন, সপ্তাহে একদিন রোভার স্কাউটের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিষ্কার-পরিচ্ছন্নতা করে থাকি। তবে আজকে বাৎসরিক ভাবে রোভার স্কাউট গ্রুপ সান্দিকোনা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্প পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সান্দিকোনা উচ্চ বিদ্যালয়ের সহকারি অধ্যাপক মো. লুৎফর রহমান, সহকারি অধ্যাপক মো. কামরুল কবীর, সহকারী অধ্যাপক শেখ শাহজাহান, গন্ডা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ আসাদুল করিম, সিনিয়র রোভার স্কাউট শিক্ষার্থী সাদিয়া সুলতানা মিলি ও তারেক মিয়াসহ প্রতিষ্ঠানের রোভারের সদস্যবৃন্দ ।
বাবু/জেএম