ডোমার উপ-নির্বাচনে সদস্য পদে ভেনাস বিজয়ী

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমারের কেতকী বাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল ৯টা থেকে

2022-11-02T17:46:18+00:00
2022-11-02T17:50:04+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ডোমার উপ-নির্বাচনে সদস্য পদে ভেনাস বিজয়ী
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৫:৪৬ পিএম  আপডেট: ০২.১১.২০২২ ৫:৫০ পিএম  (ভিজিট : ৩২০)
X

নীলফামারীর ডোমারের কেতকী বাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উক্ত ওয়ার্ডের এক হাজার ২৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আসাদুজ্জামান ভেনাস ফুটবল প্রতিকে ৬৩৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফাইয়াজুল ইসলাম বাধঁন মোরগ প্রতিকে ৫৭৭ ও জাহাঙ্গীর আলম নুরা পেয়েছেন ৪৬ ভোট। ভোট গ্রহণ শেষে রির্টানিং কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান উক্ত ফলাফল ঘোষণা করেন।

কেতকীবাড়ী ইউনিয়নের ১৭নং দক্ষিণ চান্দখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম জানান, উপ-নির্বাচন সুন্দর সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরে ওই ওয়ার্ডের নির্বাচিত সদস্য তফিজুল ইসলাম মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy