নবীনগরে উপ-নির্বাচনে সদস্য পদে মামুনুল বিজয়ী

কামরুল ইসলাম, নবীনগর

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের উপনির্বাচন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

2022-11-02T19:10:20+00:00
2022-11-02T19:10:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে উপ-নির্বাচনে সদস্য পদে মামুনুল বিজয়ী
কামরুল ইসলাম, নবীনগর
প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৭:১০ পিএম   (ভিজিট : ১৩৩৪)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের উপনির্বাচন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (০২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে।

১ হাজার ৭ শ' ১৯ ভোটের মধ্যে মামুনুল ইসলাম সুমন মোরগ প্রতীকে ৭শ' ৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মাওলা টিপু পেয়েছেন ৪ শ' ৭৭ ভোট। নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে এবং জনগণ তাদের ভোট প্রদান করেছে। 

উল্লেখ্য, এই ওয়ার্ডের সাধারণ সদস্য নাছির উদ্দীন নান্দু নির্বাচনের দুইমাস পর মৃত্যুবরণ করায় ওয়ার্ডটি শূন্য হয়। উপনির্বাচনে তারই পুত্র মামুনুল ইসলাম সুমন বিজয়ী হয়েছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy