লোহাগাড়ায় হত্যা মামলার পলাতক আসামি আটক

আব্দুল ওয়াহাব, লোহাগাড়া (চট্টগ্রাম)

সারাবাংলা

চট্টগ্রামের লোহাগাড়ায় দুইটি খুন, একটি অস্ত্র মামলাসহ ৪টি মামলার পলাতক এক দুর্ধর্ষ আসামিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১

2022-11-02T20:36:20+00:00
2022-11-02T20:36:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লোহাগাড়ায় হত্যা মামলার পলাতক আসামি আটক
আব্দুল ওয়াহাব, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৮:৩৬ পিএম   (ভিজিট : ৪১৩)
X

চট্টগ্রামের লোহাগাড়ায় দুইটি খুন, একটি অস্ত্র মামলাসহ ৪টি মামলার পলাতক এক দুর্ধর্ষ আসামিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তির নাম মো. নোমান। সে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের তৈয়বের পাড়া আবদুল হামিদ (প্রকাশ বালাই হাফেজ) এর পুত্র। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, আটককৃত ব্যাক্তি একজন ভয়ঙ্কর সন্ত্রাসী।

তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আটকের পর তাকে বুধবার সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy