কমলগঞ্জে জমিজমা সংক্রান্ত নিয়ে ছোট ভাইর দায়ের কুপে বড় ভাই খুন

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের দায়ের কুপের আঘাতে বড় ভাই পুতুল সিংহকে খুন করা হয়।ঘটনাটি

2022-11-03T11:33:46+00:00
2022-11-03T11:37:02+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে জমিজমা সংক্রান্ত নিয়ে ছোট ভাইর দায়ের কুপে বড় ভাই খুন
কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ১১:৩৩ এএম  আপডেট: ০৩.১১.২০২২ ১১:৩৭ এএম  (ভিজিট : ৪৩৭)
X


মৌলভীবাজারের কমলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের দায়ের কুপের আঘাতে বড় ভাই পুতুল সিংহকে খুন করা হয়।

ঘটনাটি ঘটে বুধবার (২ নভেম্বর) রাতে উপজেলার মাধবপুর ইউনিয়ন এর উত্তর মাঝেরগাঁও গ্রামে। স্থানীয়রা জানান, পুতুল সিংহের সঙ্গে তার ছোট ভাই বিপিন সিংহের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বিকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত সাড়ে দশ টার দিকে বিপিন ও তার ছেলে নিশি সিংহ বড় ভাই পুতুল সিংহের বাড়িতে গিয়ে হামলা চালায়।

হামলায় ধারালো দা দিয়ে  তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় পুতুলের স্ত্রী লক্ষীরাণী সিনহা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে বাপ ছেলে পালিয়ে যায়।

মুমূর্ষু অবস্থায় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে বুধবার দিবাগত রাত ১ টায় কর্তব্যরত চিকিৎসক পুতুল সিংহকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্ত্রী লক্ষীরাণীর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেপার্ট করা হয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্চয় চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বলেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy