বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলায় আওয়ামী

2022-11-03T14:43:28+00:00
2022-11-03T14:43:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ২:৪৩ পিএম   (ভিজিট : ২৩৭)
X


নেত্রকোনার বারহাট্টা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করেন বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা,যুগ্ন আহ্বায়ক যুব মহিলা লীগের দীপা রানী পাল সহ আরো অনেকেই।

বারহাট্টায় জেল হত্যা দিবস পালিত,এসময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ। আয়োজিত ওই অনুষ্ঠান সম্পর্কে স্মৃতিচারণ করেন বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল কবির খোকন। তিনি বলেন, আমরা আজ গভীরভাবে শ্রদ্ধার সহিত স্মরণ করছি সেই ভয়াল দিনগুলোর কথা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যার তিন মাসেরও কম সময় পর এদিন মুক্তিযুদ্ধের অন্যতম চার সংগঠক ও বাংলাদেশের ইতিহাসের চূড়ান্ত সংকটকালে বঙ্গবন্ধুর নির্দেশে মহান মুক্তিযুদ্ধে যে কয়েকজন নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এইচএম কামারুজ্জামান কে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি বলেন, কী অপরাধ ছিল এই জাতীয় নেতাদের, যার জন্য তাদেরকে হত্যা করা হলো, যাদের জীবনে অর্ধেকটাই কাটিয়েছেন আন্দোলন আর সংগ্রামের মধ্য দিয়ে। স্বাধীনতাযুদ্ধে বঙ্গবন্ধুর অবর্তমানে দেশকে স্বাধীন করার জন্য জীবনোৎসর্গ করেছেন।

যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশকে যেন পূনঃগঠন করতে না পারে, সে জন্যই বঙ্গবন্ধুসহ জাতীয় চারনেতাকে হত্যা করে একাত্তুরের পরাজিত শত্রুর। কিন্তু আমার নেত্রী সকল বাধাঁ উপেক্ষা করে জাতির পিতার অসমাপ্ত কাজ ঐকান্তিক প্রচেষ্টায় সমাপ্ত করে বিশ্বের বুকে একটি আধুনিক উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত করেছেন।

এসময় উপজেলার সকল স্তুরের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy