কেন্দুয়ায় জেল হত্যা দিবস পালন

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোণা)

সারাবাংলা

জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা প্রতিবাদে ঐদিনটাকে জাতীয় ভাবে জেল হত্যা দিবস পালন করা হয়, তারই ধারাবাহিকতায় নেত্রকোণার

2022-11-03T15:25:07+00:00
2022-11-03T15:25:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় জেল হত্যা দিবস পালন
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোণা)
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৩:২৫ পিএম   (ভিজিট : ২১২)
X

জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা প্রতিবাদে ঐদিনটাকে জাতীয় ভাবে জেল হত্যা দিবস পালন করা হয়, তারই ধারাবাহিকতায় নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।  কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল হক ভূঞার সঞ্চালনয় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক তালুকদার কনকসহ দলীয় নেতাকর্মীবৃন্দ। উল্লেখ্য, কলঙ্কিত জেলহত্যা দিবস আজ। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী অন্যতম চার জাতীয় নেতাকে। তাঁরা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি আজ পালন করছে  কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অংগ সংগঠনগুলি। 

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার ধারাবাহিকতায় আড়াই মাসের মাথায় জাতীয় এই চার নেতাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে ঘাতকরা। কারাগারের মতো কঠোর নিরাপত্তা প্রকোষ্ঠে এ ধরনের নারকীয় হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আলোচনা সভা শেষে, দোয়া পরিচালনা করেন, কান্দিউড়া মসজিদের পেশ ঈমাম হাফেজ মো. আকরাম হোসেন। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy