নানা আয়োজনে বগুড়ায় জেল হত্যা দিবস পালন

বগুড়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

নানা কর্মসূচির মধ্যে দিয়ে বৃহস্পতিবার (৩ নভেম্বর) বগুড়ায় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। বগুড়া জেলা আওয়ামী লীগ

2022-11-03T15:33:48+00:00
2022-11-03T15:33:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নানা আয়োজনে বগুড়ায় জেল হত্যা দিবস পালন
বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৩:৩৩ পিএম   (ভিজিট : ২৫৫)
X

নানা কর্মসূচির মধ্যে দিয়ে বৃহস্পতিবার (৩ নভেম্বর) বগুড়ায় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। বগুড়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো সকালে শহরের টেম্পল রোডে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু। বগুড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, সহ-সভাপতি মকবুল হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক শাহাদাত আলম ঝুনু, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খানসহ প্রমুখ।

এসময় জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ   জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy