বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করল শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৪:২৩ পিএম (ভিজিট : ২৭৩)

X
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভাগীয় পর্যায়ে আরও একটি পুরস্কার অর্জন করল। ‘ইলেকট্রনিক ডাটা ট্রেকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি’র আওতায় বিভাগীয় পর্যায়ে সেরা ভায়া ও সিবিই কেন্দ্র ২০২২ এর ১ম স্থান অধিকার করেছে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বুধবার শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থ সারথি সিংহ (রোগ নিয়ন্ত্রন) এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক উৎসব মূখর অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক এমপি এ পুরষ্কার প্রদান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. শরফুদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পুরষ্কার গ্রহণ করেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরীর পক্ষে ডা. সম্রাট কিশোর পোদ্দার ও সিনিয়র স্টাফ নার্স হাসিনা আক্তার।
বাবু/জেএম