শার্শায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শায় মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার

2022-11-03T16:51:39+00:00
2022-11-03T16:51:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৪:৫১ পিএম   (ভিজিট : ২২২)
X

যশোরের শার্শায় মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার বেড়ী নারায়নপুর গ্রামের ইসমাইল হোসেনের আমবাগান থেকে তাকে উদ্ধার করা হয়। 

নিহত মনির হোসেন বেড়ী নারায়নপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক। স্থানীরা জানান, মনির হোসেনের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছিলো। তার স্ত্রীর সাথে সেলিম হোসেন নামে একজনের পরোকিয়া চলছিল বলে শুনা যাচ্ছে। সে কারণে এ হত্যাকাণ্ড হতে পারে। মনির হোসেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে তার স্ত্রী এই হত্যাকান্ড ঘটিয়েছে। 

শার্শা থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) এস এম আকিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নারায়নপুর গ্রামে একটি আম বাগানে মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে।  পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন‍্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রীয়াধীন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy