ডোমারের চিলাহাটি স্টেশনে ১৪টি টিকেটসহ আটক ১
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৫:০৪ পিএম (ভিজিট : ৩৩০)

X
অবৈধভাবে ট্রেনের টিকেট বিক্রির অপরাধে নীলফামারী ডোমারের চিলাহাটি রেল স্টেশনে মজিবুল ইসলাম (২৫) নামে এক টিকেট কালোবাজারীকে আটক করেছে পুলিশ। সেসময় আটক মজিবুল ইসলামের কাছে নীলসাগর ট্রেনের ৩২টি আসনের ১৪টি টিকিট উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় চিলাহাটি স্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক মিন্টু আহমেদ। অভিযান সময়ে রেল স্টেশনে নীলসাগর ট্রেনের টিকিট বিক্রিকালে মজিবুলকে আটক করা হয়। মজিবুল ইসলাম উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের দিগন্তপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক সাকিউল আযম জানান, চিলাহাটি রেল স্টেশনে ৩২টি আসনের ১৪টি নীলসাগর ট্রেনের টিকেটসহ মজিবুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১/২২
বাবু/জেএম