প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৫:২২ পিএম (ভিজিট : ২৫২)

X
নেত্রকোণা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের সহায়তায় ও রেডক্রিসেন্ট নেত্রকোণা জেলা ইউনিটের ব্যবস্থাপনায় কলমাকান্দায় বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষের মাঝে গৃহ মেরামতের জন্য নগদ অর্থ (৩ নভেম্বর) বৃহস্পতিবার বিতরণ করা হয়েছে।
উপজেলা সদর, পোগলা, বড়খাপন,কৈলাটি, নাজিরপুর,খারনৈ,লেংগুড়া, ও রংছাতী ৮টি ইউনিয়নের ২ শত ৫০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষের মধ্যে এসব নগদ অর্থ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে কলমাকান্দা উপজেলা মাল্টিপারপাস কাম অডিটোরিয়াম মিলনাতয়নের হল রুমে আনুষ্ঠানিক প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ৮ হাজার টাকা করে প্রদান করেন, নেত্রকোণা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু।
এসময় নগদ অর্থ বিতরণ কালে, কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
বাবু/জেএম