কেন্দুয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

আসাদুল করিম মামুন, কেন্দুয়া

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় বিষপানে বাবর মিয়া (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (২ নভেম্বর)

2022-11-03T18:44:00+00:00
2022-11-03T18:44:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা
আসাদুল করিম মামুন, কেন্দুয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৬:৪৪ পিএম   (ভিজিট : ২৫৮)
X

নেত্রকোণার কেন্দুয়ায় বিষপানে বাবর মিয়া (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (২ নভেম্বর) রাত ২টার দিকে মারা যায় বাবর মিয়া। বাবর মিয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিপ্রবর্গ গ্রামের সিরাজ মিয়ার ছেলে। 

বাবরের চাচা লুৎফুর রহমান জানান, মঙ্গলবার (১ নভেম্বর) বিকালে সকলের অজ্ঞাতে বাড়ির পাশের রাস্তায় বিষপান করেছে বলে সে বাড়িতে এসে জানায়। পরে স্বজনরা তাকে মুমুর্ষ অবস্থায়  উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২ নভেম্বর) রাত ২টার দিকে মারা যায় বাবর মিয়া। 

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, তার স্ত্রী আঁখি আক্তার ও ১ বছরের এক কন্যা সন্তান রয়েছে। সে রাজমিস্ত্রির কাজ করতো। বিষপানের কারণ জানা যায়নি। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন পিপিএম বলেন, যেহেতু ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে মারা গেছে, তাই এ ব্যাপারে ময়মনসিংহের কোতয়ালী থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy