প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৬:৫১ পিএম (ভিজিট : ২৭০)

X
মৌলভীবাজার কমলগঞ্জে সিমান্তবর্তী ইসলামপুর বাঘাছড়া চা বাগানে থেকে ৬টি নালাবন্দুকসহ ৪ ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকাল ৩টার সময় ৬ জন অনুপ্রবেশকারীর মধ্যে ২ জন পালিয়ে যায়।
তাদের সবার কাছে একটি করে এবং পলাতক দুইজনের বন্দুক সহ মোট ৬টি এক নালাকার বন্যপ্রাণী শিকার করার বন্ধুক ও ১০টি কার্টিজ উদ্ধার করা হয। আটককৃতরা হলেন, সতিন্দ্র রিয়াং (২১), নিরঞ্জ রিয়াং (২৮), সম্রট রিয়াং (২১), সুমিরন রিয়াং (৩১) কে স্থানীয় চেয়ারম্যান সোলেমান মিয়ার নেতৃত্বে স্থানীয় জনগণ তাদের ধরে আটকে রাখে।পরবর্তীতে থানা পুলিশ এবং বিজিবিকে খবর দিয়ে পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়।
জানা যায়, বন্যপ্রাণী শিকারের উদ্দেশ্যেই ত্রিপুরা রাজ্য থেকে তারা এই অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্চয় চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বলেন, চারজন ভারতীয় নাগরিক কে একনালা বন্দুকসহ আটক করা হয়।
বাবু/জেএম