নাটোরে ২৪ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরে ২৪ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাত ১১টার দিকে নাটোর শহরের বনবেলঘরিয়া

2022-11-03T19:39:26+00:00
2022-11-03T19:39:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাটোরে ২৪ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৭:৩৯ পিএম   (ভিজিট : ১৯৮)
X

নাটোরে ২৪ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাত ১১টার দিকে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই কচ্ছপ উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি এসএম আবু সাদাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় নিউ এস আর ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এসময় বাসের মালামাল রাখার বক্স থেকে ২৪ কেজি ওজনের একটি বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়। 

ডিবির ওসি আরো জানান, বুকিং চালান থেকে জানা গেছে চাপাইনবাবগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাসে মাছের কথা উল্লেখ করে বুকিং দেন জুলমত নামের একটি ব্যক্তি। এটি ঢাকার সাভার ফুলবাড়ী এলাকার তরুণ নামের এক ব্যক্তির নিকট পাঠানো হচ্ছিল। রাজশাহীর বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীকে জানানো হয়েছে। তারা এলে তাদের কাছে কচ্ছপটি হস্তান্তর করা হবে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy