লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরে মায়ের হাত ছুটিয়ে দৌড়ে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় ৬ বছরের শিশু ফাতেমা আক্তারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার

2022-11-03T19:44:50+00:00
2022-11-03T19:44:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৭:৪৪ পিএম   (ভিজিট : ২০৩)
X

লক্ষ্মীপুরে মায়ের হাত ছুটিয়ে দৌড়ে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় ৬ বছরের শিশু ফাতেমা আক্তারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ফাতেমা উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. কবির হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে শিশু ফাতেমা তার মায়ের সঙ্গে দালাল বাজারে আসেন। সড়ক পার হতে গিয়ে একপর্যায়ে মায়ের হাত থেকে ছুটে দৌড় দেয় সে। এ সময় দ্রুতগামী একটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে, তার মাথায় আঘাত লেগে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy