৭২ ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছে বাইক

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনের প্রচার শেষ হয়েছে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৮টায়। নির্বাচন সামনে রেখে

2022-11-03T21:08:59+00:00
2022-11-03T21:08:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফরিদপুর-২ উপ-নির্বাচন
৭২ ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছে বাইক
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৯:০৮ পিএম   (ভিজিট : ২২৬)
X

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনের প্রচার শেষ হয়েছে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৮টায়। নির্বাচন সামনে রেখে আজ মধ্যরাত থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছে মোটরসাইকেল চলাচল।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে নির্দেশনাটি তারা বাস্তবায়ন করবে।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটের এলাকায় ৩ নভেম্বর মধ্যরাত ১২টা থেকে ৬ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত বাইক চলাচল বন্ধ থাকবে। আর ৪ নভেম্বর মধ্যরাত ১২টা থেকে ৫ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে অন্যান্য যন্ত্রচালিত যানবাহন। তবে সাংবাদিক, পর্যবেক্ষক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোটগ্রহণ কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে জরুরি পরিবহন চলাচল করতে পারবে।

ফরিদপুর-২ আসনটি নাগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলা নিয়ে গঠিত। এতে ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ৪৭৯। নির্বাচনে ১২৩ ভোটকেন্দ্রের ৮০৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শাহাদাব আকবার লাবু চৌধুরী (আওয়ামী লীগ), মো. জয়নুল আবেদীন বকুল মিয়া (বাংলাদেশ খেলাফত আন্দোলন), মো. আলমগীর মিয়া (জাতীয় পার্টি), জামাল হোসেন মিয়া (স্বতন্ত্র) বৈধতা পান। 

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy