প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ১২:০৫ এএম (ভিজিট : ৫৭৪)

X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক জাতীয় স্কফ সিরাপসহ এক নারী ও এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার দক্ষিণ ইউপির ছোট কুড়িপাইকা গ্রামের জুনু মিয়ার ছেলে পারভেজ মিয়া ও পৌর শহরের মালদার পাড়া এলাকার সিদ্দিকুর রহমান স্ত্রী ময়না বেগম।
পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়। এসময় আটকৃত পারভেজ মিয়ার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে আনা ১০ বোতল ও ময়না বেগমের কাছ থেকে ২০ বোতল স্কফ সিরাপ উদ্ধার করে থানায় নিয়ে আসে। উক্ত মাদক উদ্ধারের ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রকৃয়াধীন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, পৃথক অভিযানে ৩০ বোতল স্কফ সিরাপসহ পারভেজ মিয়া ও ময়না বেগমকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রকৃয়াধীন। মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।
বাবু/এসআর