যুগ্মসচিব হলেন জেলা প্রশাসক মামুনুর রশীদ

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ উপ-সচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতির এ আদেশ

2022-11-04T00:19:20+00:00
2022-11-04T00:24:44+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
যুগ্মসচিব হলেন জেলা প্রশাসক মামুনুর রশীদ
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ১২:১৯ এএম  আপডেট: ০৪.১১.২০২২ ১২:২৪ এএম  (ভিজিট : ৬০০)
X

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ উপ-সচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতির এ আদেশ জারি করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা কালেক্টরেট সমিতির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটি এম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে কালেক্টরেট সমিতির সদস্যরা জেলা প্রশাসক মামুনুর রশীদের হাতে ফুলের তোড়া তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক কালেক্টরেট সমিতির সকল সদস্যদের ধন্যবাদ জানান। কর্মক্ষেত্রে তাকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এই পদোন্নতি দেওয়া হয়।

মো. মামুনুর রশিদ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১তম ব্যাচের সদস্য। তিনি কক্সবাজারের ২৩তম জেলা প্রশাসক। কক্সবাজার জেলা প্রশাসক পদে যোগ দেওয়ার আগে ২০১৯ সালের ২৩ জুন থেকে ২০২১ সালের ৪ জানুয়ারি পর্যন্ত বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন মো. মামুনুর রশীদ৷

বিসিএস ২১তম ব্যাচের এই কর্মকর্তা ২০২১ সালের ৬ জানুয়ারি থেকে কক্সবাজার জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জেলা কালেক্টরেট সমিতির সদস্যরা জানিয়েছেন৷

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy