আখাউড়ায় জাহানারা হক মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাহানারা হক মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌরশহরের কলেজ

2022-11-04T14:32:53+00:00
2022-11-04T14:32:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় জাহানারা হক মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ২:৩২ পিএম   (ভিজিট : ৫৩০)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাহানারা হক মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌরশহরের কলেজ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, সহকারী প্রধান শিক্ষক কাজী মো. ইকবাল, তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাজ্জাত হোসেন, প্রভাষক মো. আতিকুর রহমান, প্রভাষক সুভাস চন্দ্র দাস, আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাও. আব্দুর রাজ্জাক। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক কাজী সাফিয়া খাতুন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীরা একে অপরকে জরিয়ে ধরে বিদায় নেয়। শিক্ষকদের কাছ থেকে দোয়া নেয়। উল্লেখ্য, এ কলেজ থেকে ৮৯ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy