প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ২:৪৮ পিএম (ভিজিট : ২৭৩)

X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহ, বীর মুক্তিযোদ্ধা বাহার মিয়া মালদার, আওয়ামীলীগ নেতা মো. সেলিম ভূইয়া, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আবু ইউছুফ নুরুল্লাহ।
ডা. জান্নাতুল মাওয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম, সাব ইন্সপেক্টর মাহমুদ মঈন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজিজুর রহমান প্রমুখ।
বাবু/জেএম