বাসের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতাসহ নিহত ২

পাবনা প্রতিনিধি

সারাবাংলা

পাবনা সদর উপজেলায় বাসের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতাসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (৫) নভেম্বর সকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া

2022-11-05T12:08:26+00:00
2022-11-05T12:08:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাসের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতাসহ নিহত ২
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ১২:০৮ পিএম   (ভিজিট : ২৩৭)
নিহত আরিফুল ইসলাম বিশ্বাস

নিহত আরিফুল ইসলাম বিশ্বাস

পাবনা সদর উপজেলায় বাসের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতাসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (৫) নভেম্বর সকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি ফার্ম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ সান্যাল এ তথ্য নিশ্চিত করেছেন।   

নিহতরা হলেন- পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার নুরুল ইসলামের ছেলে ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক সমাজসেবক সম্পাদক আরিফুল ইসলাম বিশ্বাস (২৭) এবং একই এলাকার শ্যামল ঘোষের ছেলে সুমন ঘোষ (২৬)।

পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তাসলিম হাসান খান সুইট জানান, নিহত আরিফ পাবনা জেলা ছাত্রদলের সাবেক সমাজসেবক সম্পাদক। তিনি ঈশ্বরদীর একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তারা দুইজন সকালে অফিসে ডিউটির উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সুমন ঘোষ মারা যান। আহতবস্থায় আরিফুল ইসলামকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আশিষ সান্যাল জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারকে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। ঘটনা অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy