বাবার গাড়ি থেকে পড়ে ছেলের মৃত্যু

চাঁপাইনবাবাগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবাগঞ্জে ইঞ্জিনচালিত নশিমন থেকে পড়ে মো. শাওন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাত ৯টার

2022-11-05T12:26:49+00:00
2022-11-05T12:26:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাবার গাড়ি থেকে পড়ে ছেলের মৃত্যু
চাঁপাইনবাবাগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ১২:২৬ পিএম   (ভিজিট : ২৯২)
X

চাঁপাইনবাবাগঞ্জে ইঞ্জিনচালিত নশিমন থেকে পড়ে মো. শাওন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে বাবার নশিমন চড়ে বাড়ি যাওয়ার সময় সদর উপজেলার ঘোড়াস্ট্যান্ড ডোমারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের ধুমি হায়াতপুর গ্রামের সামসুল হকের ছেলে। সে চুণাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। 

নিহতের চাচা বলেন, শাওন গোদাগাড়ী থেকে বাবার খড়ি ভর্তি ইঞ্জিনচালিত নশিমনে চড়ে বাড়ি যাচ্ছিল। ঘোড়াস্ট্যান্ড এলাকায় পৌঁছলে গাড়ির স্টিয়ারিং ভেঙে গিয়ে সে ও তার বাবা সড়কের পাশের গর্তে ছিটকে পড়ে যায়। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়। 

এ সময় তার বাবা সামসুল হক আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, সড়ক দুর্ঘটনার পর মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy