রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রংপুর প্রতিনিধি

সারাবাংলা

রংপুরে সড়ক দুর্ঘটনায় একজন এনজিও কর্মী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত অবস্থায় আরেকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে

2022-11-05T15:43:20+00:00
2022-11-05T15:43:20+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৩:৪৩ পিএম   (ভিজিট : ১৮২)
X

রংপুরে সড়ক দুর্ঘটনায় একজন এনজিও কর্মী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত অবস্থায় আরেকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (০৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের পাগলাপীর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা৷ যায়, বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের এরিয়া ম্যানেজার মোতালেব হোসেন ও ম্যানেজার আলী আজম সকালে পাগলাপীর শাখা থেকে মোটরসাইকেলযোগে ঋণ আদায়ের জন্য বের হন। এরপর মাঠ ঘুরে দুপুর ১২টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে এরিয়া ম্যানেজার মোতালেব (৪৫) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থা ম্যানেজার আলী আজমকে (৫০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত মোতালেব হোসনের বাড়ি নওগাঁয়। আর আহত আলী আজমের বাসা কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়। ওই এনজিওর মাঠকর্মী আজাদুল ইসলাম বলেন, আলী আজম ও মোতালেব সকালেই মাঠে বের হন। দুপুর সাড়ে ১২টার দিকে খবর পাই, আমাদের কার্যালয় থেকে এক কিলোমিটার দূরে তারা দুর্ঘটনার শিকার হয়েছেন। ঘটনাস্থলে মোতালেব হোসেন মারা যান। আলী আজম স্যারকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, প্রাইভেট কার ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় টিএমএসএসের একজন কর্মী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy