শ্রীপুরে সমবায় সমিতি ও সমবায়ীদের মধ্যে ক্রেস্ট-সনদ প্রদান

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সমবায় র‌্যালি, আলোচনা সভা, সফল সমবায় সমিতি এবং সফল সমবায়ীদের মাঝে ক্রেস্ট

2022-11-05T15:55:47+00:00
2022-11-05T15:55:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে সমবায় সমিতি ও সমবায়ীদের মধ্যে ক্রেস্ট-সনদ প্রদান
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৩:৫৫ পিএম   (ভিজিট : ২০৭)
X

গাজীপুরের শ্রীপুরে সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সমবায় র‌্যালি, আলোচনা সভা, সফল সমবায় সমিতি এবং সফল সমবায়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, শ্রীপুর ইউসিসিএ লিমিটেডের সভাপতি আমির হামজা, সমবায় সংগঠক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ফকির, এস এম আকবর আলী চৌধুরী, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাফি উদ্দিন মোড়ল, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমান শামীমসহ উপস্থিত সমবায়ীবৃন্দ।

গুরুত্বপূর্ণ অবদানের জন্য উপজেলার সমবায় সমিতির মধ্যে থেকে ৪টি সফল সমিতি ইত্তেহাদ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি:, উষা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি:, রাজেন্দ্রপুর বন্ধন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লি: এবং ৬ জন সফল সমবায়ী আদি হোমল্যান্ড কর্মজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান মুকুল, মাওনা চৌরাস্তা ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফরিদ মিয়া, শ্রীপুর উপজেলা মৌ-চাষী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আলী, গাজীপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সদস্য ও নারী উদ্যোক্তা হাসনা হেনা ঝুমি, সমাজ উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আমিনুল ইসলাম এবং জনকল্যাণ শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট সেলিনা আক্তারকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

আলোচনা সভার আগে প্রধান অতিথি উপজেলা পরিষদ ভবনের সামনে জাতীয় পতাকা ও পায়ড়া উড়িয়ে সমবায় দিবসের উদ্বোধন করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy